• সমগ্র বাংলা

ফরিদপুরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার আখখেত থেকে

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে  নিখোঁজ অটোরিকশাচালক মোশারফ হোসেনের মরদেহ একটি আখখেত থেকে উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত  রাত তিনটার দিকে কানাইপুর ইউনিয়নের কোশাগোপালপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার ( ২৩ শে অক্টোবর)  নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হোন মোশারফ। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে  পুলিশ সিসিটিভি ও তথ্য প্রযুক্তির সহায়তায় দুইজনকে আটক করে।

আটকআসামিদের দেয়া তথ্যানুযায়ী  জানা যায় অটোরিকশা ছিনতাই করে হত্যার পর মোশারফকে কানাইপুরের একটি আখখেতে রাখা হয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান  বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo