• সমগ্র বাংলা

রাজারহাটে শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ক সংবেদনশীল সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ “চলো আমরা করি প্রতিবাদ সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে স্থানীয় ব্যবসায়ীক গোষ্ঠী এবং বেসরকারী খাতের ফোরামগুলির সাথে শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ক সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কাশেম বাজারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে।

শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজারহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী। সভায় সভাপতিত্ব করেন কাশেম বাজার কমিটির সহ-সভাপতি আবুল কাশেম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঘড়িয়ালডাঙ্গা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায়।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক, জাহাঙ্গীর হোসেন, সিংগার ডাবরীহাট বালিকা উচ্চ বিদ্যালয়সহ আরো অনেকে আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর আপেল মাহমুদ ও মিনহাজুল ইসলাম। বক্তারা বলেন- বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

পাবনায় বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মাহাতাব উদ্দিন আটক

১

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ...

image

গোপালপুরে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড

২

 

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

image

এই বাংলার মাটিতে খুনি হাসিনার ঠাঁই নাই: মোস্তাফিজুর রহমান...

৩

জামালপুর প্রতিনিধি : এই বাংলার মাটিতে খুনি হাসিনার ঠাঁই হবে ...

image

দিনাজপুরে সাবেক সুরেন্দ্র নাথ কলেজের প্রাক্তন শিক্ষার্থীদ...

৪

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্য...

image

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির ৩৩ বছরের পথচলা, আধুনিক চিকিৎসাসেব...

৫

পঞ্চগড় প্রতিনিধি: সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ...

  • company_logo