• সমগ্র বাংলা

চাটমোহরে গুনাইগাছা ইউনিয়ন পরিষদে তালা দিলো বিএনপি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রজব আলী বাবলুর অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি। এছাড়া ইউনিয়ন পরিষদের কম্পিউটার ও আসবাবপত্র ভাঙ্চুর করাসহ তালা লাগিয়ে দেওয়া হয়েছে। বিএনপি’র স্থানীয় নেতা-কর্মীরা বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে বিক্ষোভ মিছিল করে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গিয়ে চেয়ারম্যান ও সচিবের কক্ষে তালা লাগিয়ে দেন।

এসময় তারা চেয়ারম্যানের কক্ষের চেয়ার, নামফলক ও সচিবের কক্ষের কম্পিউটার, প্রিন্টার মেশিন ভাঙ্চুর করে। বিক্ষুব্ধ বিএনপি নেতা-কর্মী ও এলাকাবাসী ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলুর পদত্যাগ দাবি করে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ প্রদর্শন ও তালা লাগানোর পর ইউপি ভবনের সামনে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন,সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মওলা, মোতালেব হোসেন, শামসুল আলম প্রমুখ। উল্লেখ্য, চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে কেবলমাত্র গুনাইগাছা ইউপি চেয়ারম্যান রজব আরী বাবলু দায়িত্ব পালন করছিলেন। এরআগে ১০টি ইউনিয়নে প্রশাসক নিয়োগ করা হয়েছে।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo