প্রতীকী ছবি
দোহার প্রতিনিধি: ঢাকার দোহারে পানতে ডুবে রাহুল মোল্লা (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাহুল উপজেলার নুরপুর এলাকার সোরমান মোল্লার ছেলে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার সোনারবাংলা গ্রামের খালে গোসল করতে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায় রাহুল। কিছুক্ষণ পর স্থানীয়রা খালের পানিতে তাকে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। এদিকে পরিবারের লোকজন এসে রাহুলকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত দুইমাস আগে ক্যান্সারে আক্তান্ত হয়ে মারা যায় রুহুলের মা। এক ভাই এক বোনের মধ্যে ছোট ছিলো রাহুল।
বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...
নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...
নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...
নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...
নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

মন্তব্য (০)