• সমগ্র বাংলা

ফরিদপুরে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস পালিত 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধিঃ ফরিদপুরে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস পালিত হয়েছে। '' ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার '' এই প্রতিপাদ্যের মধ্য দিয়ে   সড়ক নিরাপত্তা মূলক সচেতনতা‌ বিষয়ে উক্ত এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার (২২ শে অক্টোবর) ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার  সভাপতিত্বে এবং বিআর টি এর সহকারী রাজস্ব কর্মকর্তা ‌ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ‌ মোহাম্মদ সালাহউদ্দিন, বিআরটি এর সহকারি পরিচালক মোঃ ইমরান খান, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী ‌ খালেদ সাইফুল্লাহ, সরকারী রাজেন্দ্র  কলেজের ‌ সহযোগী অধ্যাপক রিজভী জামান, হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান, ফরিদপুর প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, ফরিদপুর জেলা স্কুলের প্রধান শিক্ষিকা প্রীতিলতা সরকার, ফরিদপুর ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহিন চৌধুরী, ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী কামরুল, মিনি বাস মালিক গ্রুপের সভাপতি বজলুর রশিদ  সহ বিভিন্ন পরিবহনের চালকেরা বক্তব্য রাখেন। 

সভায় বক্তারা ‌ সড়ক দুর্ঘটনার বিভিন্ন দিক তুলে ধরে বলেন,  ট্রাফিক আইন না মান, ওভারটেকিং করা ‌ এবং চালকদের অসচেতনতা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ।এক্ষেত্রে সড়ক দুর্ঘটনার জন্য চালকদের ‌ আরো বেশি সচেতন হবার প্রয়োজন রয়েছে।

বক্তারা আরো বলেন,  সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি একমাত্র উপলব্ধি করতে পারে ‌ তাদের ‌ অসহায়ত্ব।  তাই চালকদের আরো  সচেতন না হলে দুর্ঘটনা বাড়বে। এজন্য তাদের ডোপ টেস্ট করার পাশাপাশি  মহাসড়কের থ্রি হুইলার নিষিদ্ধ ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে হবে। এগুলো সড়ক দুর্ঘটনার জন্য অন্যতম কারণ। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে  সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগ ভবিষ্যতে  নেওয়া হবে। এছাড়া  ভাঙ্গাতে একটা  ‌ ট্রমাসেন্টার  নির্মাণ করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। 

উল্লেখ্য,  সম্প্রতি করিমপুরে ‌ নিহত ব্যক্তিদের জেলা প্রশাসনের পক্ষ থেকে  প্রত্যেককে ‌ ২৫ হাজার টাকা করে ‌ সহযোগিতা প্রদান করা হয়েছে বলে সভায়  জানানো হয়।

‌ এ সময় বিআরটিএ কর্মকর্তারা এবং অন্যান্য ব্যক্তিবর্গ সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo