• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে ওয়ারেন্ট ভুক্ত আসামীর পলায়ন

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ শহরে কামরুজ্জামান (৩০) নামে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে আসামী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আহত পুলিশ সদস্য কামরুজ্জামান বর্তমানে রাজধানির হৃদরোগ ইনস্টিটিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম।

এরআগে সোমবার দিবাগত রাতে শহরের জিমখানা মোড়ে অবস্থিত ভিক্টোরিয়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য কামরুজ্জামান নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শিহাব জানান, সোমবার রাত আটটার দিকে পুলিশ সদস্য কামরুজ্জামান একটি মামলার আসামিকে গ্রেপ্তার করতে ঘটনাস্থলে যান। এসময় আসামি বাবু (২২) ছুরি দিয়ে তার ডান কব্জিতে আঘাত করে পালিয়ে যায়।

পরে সহকর্মী পুলিশ সদস্যরা আহত কামরজ্জামানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সেখান থেকে চিকিৎসা নিয়ে হৃদরোগ ইনস্টিটিটিউটে ভর্তি করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, যে বাবু ছুরিকাঘাত করেছে তার বিরুদ্ধে একটি মামলার ওয়ারেন্ট ছিল এবং সে মাদক ব্যবসায়ি। আসামি বাবুর অবস্থান জানতে এস আই কামরুজ্জামান সেখানে সিভিলে গিয়েছেন। পুলিশের লোক টের পেয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বাবু। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo