• সমগ্র বাংলা

গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ী নিহত, আহত ৩

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে গরুবাহী ভটভটি উল্টে শহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। রোববার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে ফুলবাড়ী-বড়বাড়ী সড়কের টিকটিকির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম (৫০) উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী গ্রামের মৃত কপুর উদ্দিনের ছেলে। আহতরা হলেন, একই ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের মোঘল মিয়া (৪৫), রইস উদ্দিন (৫০) ও সেলিম মিয়া (৩৫)।

নিহতের স্বজন জলিল পারভেজ বলেন, রোববার সকালে শহিদুল ইসলামসহ ব্যবসায়ীরা ভটভটিতে গরু নিয়ে বিক্রির জন্য লালমনিরহাটের বড়বাড়ি হাটের উদ্দেশ্যে রওয়ানা হন। ভটভটিটি টিকটিকির হাট এলাকায় পৌঁছালে হঠাৎ সামনের চাকা ভেঙে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শহিদুল নিহত হন এবং অন্যরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুল ইসলাম বলেন, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তান...

বেনাপোল প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার স...

image

পাবনায় ইভটিজিংয়ের দায়ে এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ইভটিজিংয়ের দায়ে এক যুবকক...

image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

  • company_logo