• সমগ্র বাংলা

গোপালপুরে মানব সেবা সংস্থার বৃক্ষরোপণ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গাছ লাগাও পরিবেশ বাঁচাও নিজে বাচোঁ অন্য কে বাচাঁও - এই প্রতিপাদ্য কে সামনে রেখে গোপালপুরে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। জনকল্যাণমূলক স্থানীয় মানব সেবা সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করে। আজ শনিবার বিকালে সংস্থাটি গোপালপুর টু সৈয়দপুর সড়কের সৈয়দপুর ঈদগাহ সংলগ্ন ৩ কিলোমিটার জুড়ে  রাস্তার দুপাশে খালি পরে থাকা জায়গায়  ফুল ও ফলের গাছ লাগায় যা অত্যন্ত সৌন্দর্যমন্ডিত হবে বলে আশা করছে এলাকার মানুষ।

গাঁয়ের কিছু উদ্যোমী শিক্ষিত তরুণ যুবক মিলে গড়ে তোলা সংস্থার বৃক্ষরোপন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সভাপতি জুয়েল সরকার সহ সভাপতি আল আমিন খান সম্পাদক জুয়েল খান দপ্তর সম্পাদক সোহেল রানা কোষাধ্যক্ষ সাব্বির হোসেন স্বাস্থ্য সম্পাদক নয়ন মিয়া সহ সংস্থার বিভিন্ন শ্রেনীর সদস্যবৃন্দ।

উল্লেখ্য যে, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের খরুরিয়া গ্রামে সেবা  সংস্থাটি গড়ে তোলা হয়। সদস্য চাঁদা ও গন্যমান্য সমাজ সেবকদের আর্থিক  সহযোগিতায় ছুটে  চলা সংস্থাটি জন্মের পর থেকেই ৩ বছর যাবৎ এলাকার রাস্তা সংস্কার দুস্থদের চিকিৎসা অসহায় আর্থিক সাহায্য মেধাবী গরীব শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ঈদের সময় অসহায়দের ঈদ উপহার  সহ বিভিন্ন জনসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

মন্তব্য (০)





image

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তান...

বেনাপোল প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার স...

image

পাবনায় ইভটিজিংয়ের দায়ে এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ইভটিজিংয়ের দায়ে এক যুবকক...

image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

  • company_logo