• সমগ্র বাংলা

ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ির ৩টি রুমের ৩লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে।  শুক্রবার(১৯ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার চাকিরপশার তালুক গ্রামের মোঃ সাদেকুল ইসলামের বাসায় আগুন লাগে। পথচারীরা আগুন দেখে চিৎকার দিলে এলাকাবাসীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। আগুনের লেলিহান শিখায় ৪টি রুমের মধ্যে ৩টি রুমে আগুনে প্রজ্বলিত হয়ে উঠে।

খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ বাহিনীরা ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। এরইমধ্যে ৩টি রুমের আসবাবপত্র, টিভি-ফ্রিজ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। রাজারহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ আখতারুজ্জামান সওদাগর বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। তবে ঘটনার সময় বাসার মালিক কিংবা ভাড়াটিয়া কেউ ছিল না।

মন্তব্য (০)





image

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তান...

বেনাপোল প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার স...

image

পাবনায় ইভটিজিংয়ের দায়ে এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ইভটিজিংয়ের দায়ে এক যুবকক...

image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

  • company_logo