• বিশেষ প্রতিবেদন

উত্তরে ও ঠাকুরগাঁয়ে বইছে আগাম শিতের আমেজ

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ উত্তরে বইছে শীতের আমেজ। পরতে শুরু করেছে.কুয়াশাও।অন্যদিকে শীতের আমেজে ফুটে উঠছে,আবহমান গ্রাম-বাংলার চিরায়িত ঐতিহ্যের রূপও।হিমালয়ের পাদদেশে অবস্থিত ঠাকুরগাঁও সহ উত্তরের সব জেলাতেই শীতের এমন আগমনী বার্তায় শীত নিবারণে প্রস্তুতি নিলেও শুরুতেই শীত নিবারণে হিমসিম খাচ্ছে,হতদরিদ্র-ছিন্নমূল মানুষ।

গত কয়েক রাত থেকে অনুভূত হচ্ছে শীত। হঠাৎ এ শীত মোটা কাপড় ও কাঁথা মোড়াতে বাধ্য করেছে। দিনে রোদ থাকলেও সন্ধ্যার পর শীত অনুভব হচ্ছে। ভোরের আবহাওয়াও বেশ ঠাণ্ডা বলে জানিয়েছেন স্থানীয়রা।প্রকৃতিতে এখন চলছে হেমন্তকাল। শীত আসতে আরও দিন দশেকের মতো বাকি থাকলেও এবার আগাম এসেছে শীত। দিনে রোদের তাপ থাকলেও সন্ধ্যার পর থেকেই পড়তে শুরু হচ্ছে, হালকা কুয়াশা। রাত বাড়ার সঙ্গে কুয়াশাও বাড়ছে।

ভোরে হালকা কুয়াশার চাদর ভেদ করেই উঁকি দিচ্ছে সূর্য আলো।আবহাওয়া মতে, সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমে আসতে শুরু করে। তাই,একটু আগে-ভাগেই শীত অনুভূত হচ্ছে। দিনে সূর্যের তাপ থাকলেও সন্ধ্যার পর তাপমাত্রা কমে আসছে। রাতে কুয়াশাও পড়ছে।এদিকে শীতের আমেজে ফুটে উঠছে,আবহমান গ্রাম-বাংলার চিরায়িত ঐতিহ্যের রূপ। ভোরের আলোয় ঘাস,ফুল আর লতাগুল্মে শিশি’র বিন্দু করছে,মুক্তোদানার মতো চিক চিক।

কুয়াশায় উঁকি মারছে সকালের সূর্য।বাজারে উঠছে,নিত্য-নতুন শীতের সবজি।ফসল উৎপাদনে কাঁধে লাঙ্গল আর জোয়াল নিয়ে মাঠে ছুটছেন কৃষক।চলছে, আমন ধান কাটা-মাড়াই আর ঝাড়াই উৎসব। ভাপা পিঠা আর চিতোই পিঠা বানানো এবং খাওয়ার ধুম চলছে সমান তালে। এরই মাঝে কুয়াশায় লুকো-চুরি খেলতে খেলতে উদিত হচ্ছে সূর্য।

কাক-পক্ষীর পাশাপাশি শিশু-কিশোররাও স্বাদ নিচ্ছে খেজুর রসের। শীত নিবারণে কেউ তৈরি করছে কাঁথা,কেউ লেপ-তোষক।আবার খর-কুটো জ্বালিয়েও কেউ শীত নিবারণের করছে,প্রচেষ্টা । এমনই দৃশ্য এখন প্রতিনিয়ত পড়ছে চোখে উত্তরাঞ্চলের গ্রাম-বাংলায়।

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo