• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত সভায় উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আবুল কায়সার তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার, সদস্য সচিব আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নীলুফার হাকিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, সিনিয়র সাংবাদিক আব্দুল আউয়াল প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা খাবারের আগে সময় নিয়ে হাত ধোয়ার উপর গুরুত্বারোপ করে বলেন, হাত থেকে নানা ধরনের জীবানু শরীরের ভেতরে প্রবেশ করে। এতে একজন ব্যাক্তি নানা রোগে আক্রান্ত হন। চিকিৎসকের কাছে দৌড়াতে হয়। হাসপাতালে ভর্তি হতে হয়। নানা ভোগান্তি পোহাতে হয়। যদি সর্বদা হাত পরিস্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে নানা রোগ এড়ানো সম্ভব।

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo