ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়নগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর গুলি ও হামলার ঘটনার মামলায় ইউপি সদস্য সহ ছাত্রলীগ সভাপতিকে গ্রেফতার করেছে র্যাব- ১১'র সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিন হোসেন সাগর এবং কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহআলম।
সোমবার বিকেলে তাদেরকে ফতুল্লা থানা সীমান্তের ভূইগড় এলাকা থেকে গ্রেফতার করে গ্রেফতার করে র্যাব- ১১'র সদস্যরা। তাদের কে রাতে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত আমিন হোসেন সাগর ফতুল্লা মডেল থানার মাহমুদপুরের আলাউদ্দিনের পুত্র ও শাহ আলম মাস্টার একই থানার ভূইগড়ের আবুল হোসেনের ছেলে।
মঙ্গলবার(১৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আমিন হোসেন সাগরের বিরুদ্ধে চারটি এবং শাহআলম মাস্টারের বিরুদ্ধে একটি মামলা রয়েছে ফতুল্লা থানায়।তাদের কে র্যাব- ১১'র সদস্যরা গ্রেফতারের পর থানায় সোপর্দ করে।তাদেরকে আইনানুগ কার্যক্রম শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)