• শিশু সংবাদ

উলিপুরে পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল শিশুর

  • শিশু সংবাদ

ফাইল ছবি

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হাসি আক্তার(৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার(১৫ অক্টোবর) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে।

নিহত শিশু হাসি আক্তার ওই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি(তদন্ত) আল হেলাল মাহমুদ।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে সহপাঠি চাচাতো ভাই আকাশ মিয়া(১০) এর সাথে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যান শিশু হাসি আক্তার(৮)। এসময় পানিতে ডুবে নিখোঁজ হন হাসি আক্তার। এরপর চাচাতো ভাই আকাশ মিয়ার আত্মচিৎকারে পরিবারের লোকজন এসে অনেক খোঁজাখুঁজির পর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসি আক্তারকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo