• লিড নিউজ
  • সমগ্র বাংলা

হত্যা মামলায় বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি ৩ দিনের রিমান্ডে

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্র আবু রুহানী হত্যা মামলায় বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম তাসকিনুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে ২০১৩ সালে সংঘটিত এই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া ডিবি পুলিশের এসআই জিয়াউর রহমান জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩১ জানুয়ারি বগুড়া শহরের ফুলবাড়ি ভান্ডারি স্কুলের সামনে বগুড়া সরকারি আজিজুল হক কলেজছাত্র আবু রুহানীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এদিকে ৫ আগস্টের পর থেকে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা পলাতক থাকলেও গত ৭ অক্টোবর রাজশাহী লক্ষীপুর থেকে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। বৈষমবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ইতিমধ্যেই একাধিক হত্যা ও হত্যা চেষ্টা মামলায় আসামী করা হয়েছে সজীব সাহাকে। গ্রেফতারের পর এটিই তার প্রথম রিমান্ড, আদালত সূত্র বলছে আরো বেশ কয়েকবার রিমান্ডে আনা হতে পারে জেলা ছাত্রলীগের এই নেতাকে। 

মন্তব্য (০)





image

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তান...

বেনাপোল প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার স...

image

পাবনায় ইভটিজিংয়ের দায়ে এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ইভটিজিংয়ের দায়ে এক যুবকক...

image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

  • company_logo