• শিশু সংবাদ

মানিকগঞ্জে শাপলা ফুল তুলতে গিয়ে ২ শিশুর মৃত্যু

  • শিশু সংবাদ

প্রতীকী ছবি

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে ডোবার পানিতে শাপলা ফুল তুলতে গিয়ে সিনহা আক্তার (৮) ও আনহা আক্তার (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। সোমবার (১৪ আক্টোবর) দুপুরে সদর উপজেলার দিঘী ইউনিয়নের খরসতাই গ্রামে এ ঘটনাটি ঘটে। মা‌নিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আমান উল্লাহ এই বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো, খরসতাই গ্রামের রফিক মিয়ার মেয়ে সিনহা আক্তার (৮) একই গ্রামের বাবু গাজীর মেয়ে আনহা আক্তার (৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে মাদরাসা থেকে বাড়ি এসে দুই বান্ধবী মিলে বাড়ির পাশের ডোবায় জমে থাকা পানিতে শাপলা ফুল তুলতে যায়। এক পর্যায়ে তারা ওই ডোবার পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আমান উল্লাহ বলেন, স্থানীয়দের মাধ্যমে খরব পেয়ে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ নেই বলে প্রাথমিক ভাবে জানা গেছে। 

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo