• সমগ্র বাংলা

প্রবাসী স্বামীকে নিঃস্ব করে পালালো স্ত্রী, ফেরত পেতে সংবাদ সম্মেলন 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : প্রবাস ফেরত  স্বামীর সাথে মার্কেট করতে এসে পালিয়েছেন এক স্ত্রী। গত ২০ বছর সৌদির জিদ্দায় প্রবাস জীবন শেষ করে নিয়ে আসা তার অর্জিত সহায় সম্বল যা ছিল সব কিছুই নিয়ে গেছে স্ত্রী । গত এক মাস ধরে স্ত্রীকে খুঁজে না পেয়ে মেলান্দহ থানায় সাধারণ ডায়েরী করেছেন স্বামী। 

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব জামালপুর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে স্ত্রীকে উদ্ধারে সাংবাদিকদের সহায়তাও চেয়েছেন। প্রবাস ফেরত  এই জাকিরুলের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর গুজামানিকা গ্রামে।

সংবাদ সম্মেলনে জাকিরুল বলেন, আমি ২০০৪ সালে সৌদি আরবের জেদ্দায় একটি পাওয়ার প্লানে মেকানিং হিসাবে কাজ করেছি। ২০ বছর প্রবাস জীবন শেষ গত গত ৬ মার্চ ফিরে আসি। এরপর বাবা মার অনুরোধে পারিবারিক ভাবে মেলান্দহ উপজেলার মালঞ্চ পশ্চিমপাড়া গ্রামের মৃত নূরুল ইসলামের মেয়ে মনেকা আক্তারকে বিয়ে করি।

এরপর সুখে সংসার জীবন চলে আসছিল। এরপর মধ্যে মনেকা কয়েক দফায় বাড়িতে গিয়ে আবার চলে আসছে। কিন্তু গত ১৫ সেপ্টেম্বর মাসে মনেকার বড় বোন ওমরা হজ্ব পালন করে আমার বাড়িতে আসে। এরপর বড় বোনের সাথে ৫ দিন পিতার বাড়িতে থেকে আসে। এরপর আমাকে মার্কেট নিয়ে যাবার জন্য চাপ দিতে থাকে। আমি ৩০ সেপ্টেম্বর মেলান্দহে নিয়ে যাবার পর হঠাৎ আমার ওয়াশরুমের প্রয়োজন হলে একটি মসজিদে গেলে সে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, মনেকাকে খুঁজতে গেলে  তার পরিবার উল্টো আমাকে হুমকি দেয়। সে বাড়ি থেকে বের হবার সময় আলমারি থেকে আমার অর্জিত ৫ লাখ টাকা আর ১০ ভরি স্বর্ণ  নিয়ে আসে। সে গুলো নিয়ে সে পালিয়েছে।

এ সময় জাকিরুল কান্নায় ভেঙ্গে পড়েন। তার আকুর্তি আমার স্ত্রীকে ফিরিয়ে দেয়া হোক। তাকে না পেলে আমি আর আমার পরিবার শেষ হয়ে যাবো।

তার বড় বোন নূরেজা ওকে সরিয়ে রেখেছে। খোদেজা নামের মনেকার এক চাচাতো বোন জানিয়েছে সে নারায়নগঞ্জে আছে তার বড় বোনের সাথে। আমি আমার স্ত্রীকে ফেরত চাই।

মন্তব্য (০)





image

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

image

দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান...

নওগাঁ প্রতিনিধি: দিনব্যাপী নানা আয়োজন ও শ্রদ্ধা আর ভালোবাসার...

image

নারায়ণগঞ্জে ছাত্রদলের সাথে ছাত্র শিবিরের সংঘর্ষ,আহত-১০

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সরকারি তোলারা...

image

চিকিৎসার অর্থের অভাবে মৃত্যুর সঙ্গে লড়ছে মাদ্রাসা ছাত্রী ...

দিনাজপুর প্রতিনিধি : চিকিৎসার অর্থের অভাবে মৃত্যুর সঙ্গে প্র...

image

ঝিনাইদহে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নানা ...

  • company_logo