• সমগ্র বাংলা

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ ‘‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড নির্বাপকসহ প্রাকৃতিক দুর্যোগে সচেতনতামূলক মহড়া, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মি। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আবুল কালাম আজাদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা ডাঃ ইউসুফ হাবীব, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, ফায়ার সার্ভিস কালীগঞ্জ উপজেলা শাখার ইনচার্জ আবুবকর, সাংবাদিক রিয়াদ হোসাইন, শিক্ষার্থী সিয়াম আহমেদ প্রমুখ।

এ সময় উপজেলা বিভিন্ন দফতর প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী, ফায়ার সার্ভিসের কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

image

দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান...

নওগাঁ প্রতিনিধি: দিনব্যাপী নানা আয়োজন ও শ্রদ্ধা আর ভালোবাসার...

image

নারায়ণগঞ্জে ছাত্রদলের সাথে ছাত্র শিবিরের সংঘর্ষ,আহত-১০

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সরকারি তোলারা...

image

চিকিৎসার অর্থের অভাবে মৃত্যুর সঙ্গে লড়ছে মাদ্রাসা ছাত্রী ...

দিনাজপুর প্রতিনিধি : চিকিৎসার অর্থের অভাবে মৃত্যুর সঙ্গে প্র...

image

ঝিনাইদহে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নানা ...

  • company_logo