• সমগ্র বাংলা

লালমনিরহাটে সবজির দাম চড়া

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ  কৃষি নির্ভর লালমনিরহাটেও উর্ধ্বমুখী সবজির দাম।এ জেলার মাটি ও  আবহাওয়া কৃষি উপযোগী। সাড়া বছরই সবজির চাষ হয় এ জেলায়। কিন্তু বাজারে কমছে না সকল ধরনের সবজির দাম। জেলার বৃহৎ পাইকারি বাজার গোশালা, বিডিআর হাট, নয়ারহাট, বড়বাড়ি হাট ঘুরে দেখা গেছে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩শ৬০ থেকে ৪শ টাকা, বরবটি ১শ টাকা, পেঁয়াজ ১শ১০ টাকা,আলু ৫৫ টাকা, টমেটো ২শ৪০ টাকা, বেগুন ৮০ টাকা,পটল ১শ টাকা,মুলা ৫০ টাকা,করলা ১শ ২০টাকা, ডিম প্রতি হালি ৫০ হতে ৫২টাকা, মিষ্টি কুমড়া ৮০ টাকা,লাউ প্রতিটি ৫০/৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এগুলো এখন সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে।

ক্রেতা শামীম হোসেন জানান, ব্যবসায়ীরা নিজেরাই সিন্ডিকেট করে এসবের দাম বাড়াচ্ছেন। প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। সেনা মৈত্রী হকার্স মার্কেটের ব্যবসায়ী রতন কুমার রায় বলেন, আমাদের পাইকারি বাজার থেকে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে।আর এসব পচনশীল মাল। তাই বাজারদর নিয়মিত ওঠানামা করে।এ ব্যাপারে লালমনিরহাট ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এএসএম মাসুম উদ দৌলা জানান, বাজার মনিটরিং করতে সরকারের নির্দেশে স্পেশাল টাস্কফোর্স গঠন করা হয়েছে।এ টীম নিয়মিত বাজার মনিটরিং করতেছে। দাম নাগালের মধ্যেই আসবে।

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo