ফাইল ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সাজ্জাদ হোসেন নামের একজনকে ঢাকার পুঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী গ্রামবাসী সূত্রে জানা গেছে, কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদল রাধানগর বাজারে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের অতিথি ইউনিয়ন বিএনপির সভাপতি সালামতের লোকজন অনুষ্ঠানে যাওয়ার পথে থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেনের লোকজন তাদের উপর হামলা চালায়। এতে উভয় পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে সাজ্জাদকে ঢাকায় এবং কামাল ও এরশাদকে সোনারগাঁ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালামত উল্লাহ জানান, যুবদল অনুষ্ঠানটির আয়োজন করেছেন। আমি ইউনিয়ন সভাপতি হিসেবে দাওয়াত পেয়েছি। মোবারক ছাত্রদলের নেতা হওয়ায় দাওয়াত পাইনি। সে কারণে আমাদের লোকদের উপর হামলা করেছে।
ছাত্রদল নেতা মোবারক হোসেন বলেন, তুচ্ছ ঘটনা, মীমাংসা হয়ে গেছে।এগুলো নিয়ে আর বাড়াবাড়ি হবে না।
অপর দিকে শনিবার বিকালে একই উপজেলার সাতগ্রাম ইউনিনয়নের বান্টি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে উভয় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বড় ধরনের কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দেয়নি।
রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...
দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

মন্তব্য (০)