• লিড নিউজ
  • সমগ্র বাংলা

সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মাঝে যুবদলের উপহার সামগ্রী বিতরণ

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনারগাঁ উপজেলা যুবদলের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের নিম্ন আয়ের মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার(১২ অক্টোবর) বিকেলে উপজেলার মোগড়াপাড়া ভৈরবদী শ্রী শ্রী রাধা কৃষ্ণ বিগ্রহ মন্দিরে ৫ শতাধিক মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব বলেন"ধর্মীয় উৎসব যার যার, এদেশে নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। সংখ্যালঘু বলতে কোন কিছু নেই।এদেশে একটাই পরিচয় আমরা সবাই মানুষ।

এসময় আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি অনুকুল চন্দ্র দাস,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ কাউসার,যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়া,মোগড়াপাড়া ইউনিয়ন যুবলের সদস্য সচিব আরিফুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীরা।

 

মন্তব্য (০)





image

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

image

দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান...

নওগাঁ প্রতিনিধি: দিনব্যাপী নানা আয়োজন ও শ্রদ্ধা আর ভালোবাসার...

image

নারায়ণগঞ্জে ছাত্রদলের সাথে ছাত্র শিবিরের সংঘর্ষ,আহত-১০

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সরকারি তোলারা...

image

চিকিৎসার অর্থের অভাবে মৃত্যুর সঙ্গে লড়ছে মাদ্রাসা ছাত্রী ...

দিনাজপুর প্রতিনিধি : চিকিৎসার অর্থের অভাবে মৃত্যুর সঙ্গে প্র...

image

ঝিনাইদহে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নানা ...

  • company_logo