• গণমাধ্যম

যেসব গণমাধ্যম গণহত্যার পক্ষে কাজ করেছে তাদের বিচার করা হবেঃ তথ্য উপদেষ্টা

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: জুলাই-আগষ্ট গণহত্যার পক্ষে যেসব গণমাধ্যম ফ্যাসিস্ট সরকারের সাথে কাজ করেছে তাদের বিচার করা হবে। ইতোমধ্যে কয়েকটি মামলা হয়েছে এবং কয়েকজন গ্রেফতারও হয়েছে। আরও যাদের সম্পৃক্ততা আছে তদন্ত সাপেক্ষে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে।

এসব কথা বলেছেন, অন্তর্র্বতীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্র ণালয়ের উপদেষ্টা মো: নাহিদ ইসলাম।
তিনি শনিবার (১২ অক্টোবর) সকাল ৯ টায় ঢাকা থেকে রংপুরের যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি জাকির হোসেনের প্রশ্নের জবাবে উপরোক্ত মন্তব্য করেছেন।

এসময় তাঁকে নীলফামারী জেলা ও সৈয়দপুর উপজেলা প্রশাসন এবং সৈয়দপুর উপজেলা জামায়াত শিবিরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও পৃথকভাবে উপদেষ্টাকে শুভেচ্ছা জানান।

তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি কর্মসূচীতে যোগদানের উদ্দেশ্যে ঢাকা থেকে বাংলাদেশ বিমান যোগে সৈয়দপুর বিমানবন্দরে আসেন। এই সফরে তার সাথে ছিলেন নাগরিক ঐক্য কমিটির সদস্য সচিব আকতার হোসেন।

ফুলেল শুভেচছা বিনিময়কালে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, শহর জামায়াতে ইসলামীমের আমীর শরফুদ্দিন খান।

এছাড়াও উপস্থিত ছিলেন, কামারপুকুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মুয়ীদ আলাল, শিবিরের সৈয়দপুর শহর সাথী শাখা সভাপতি শিমুল ইসলাম প্রমূখ
বিমানবন্দর থেকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সড়ক পথে রংপুরে গমন করেন। এসময় উপজেলা প্রশাসন তাঁর গাড়ি বহরকে রংপুরের তারাগঞ্জ উপজেলা বাজার পর্যন্ত সঙ্গ দেয়।

মন্তব্য (০)





image

আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক আঃ রউফ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রেস ক্লাব রাণীনগরের আহ্বায়ক কমিটি ...

image

‎সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : ত...

নিউজ ডেস্কঃ কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার ...

image

‎ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো ত...

নিউজ ডেস্কঃ সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত গণমাধ্যম...

image

সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও...

image

ভাষা সৈনিক আব্দুল হামিদ সরকারের মৃত্যুবার্ষিকী আজ

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভ...

  • company_logo