• সমগ্র বাংলা

সাতকানিয়া সোনাকানিয়ায় সুধী সমাবেশ অনুষ্টিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ্ তা'য়ালার সন্তোষ্টি লাভ -এই লক্ষ্যকে সামনে রেখে সাতকানিয়া উপজেলা সোনাকানিয়া ইউনিয়নের সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী সোনাকানিয়া ইউনিয়নের উদ্যোগে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে মির্জাখীল আনোয়ারে রহমানিয়া মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, সোনাকানিয়া ইউনিয়ন জামাতের আমীর শাহাদত হোসাইন চৌধুরী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর ও সোনাকানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আশশেফা হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর ডাক্তার নুরুল হক। 

সমাবেশে প্রধান অতিথি দক্ষিণ জেলা আমির বলেন, দূর্নীতি মুক্ত সুন্দর সমাজ গঠনে এবং সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এক শ্রেণির মানুষ চাঁদাবাজির কাজে এখনও লিপ্ত এসব কর্মকাণ্ড যারা করছে তাদের বিরুদ্ধে জামায়াত নেতাকর্মীদেরকে সোচ্চার হতে হবে। কোরআনের সমাজ কায়েম করতে হলে জামায়াতের সকল নেতাকর্মী ও সুধী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সোনার বাংলা গড়তে একযোগে কাজ করতে হবে।

ইউনিয়ন সেক্রেটারি ডাক্তার মনির উদ্দিন ও সহ সেক্রেটারি মুহিব্বুল্লাহ এর যৌথ সঞ্চালনায় সুধী সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউনিয়ন আমীর মাস্টার আবু তাহের, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা জাহেদুল হক চৌধুরী, সাতকানিয়া লোহাগাড়া প্রবাসী পরিষদ মদিনা মনোয়ারা শাখার সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা মোঃ রেজাউল করিম , মাস্টার আবদুশ শুক্কুর সহ অত্র ইউনিয়নের বিভিন্ন পেশা জীবি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

image

দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান...

নওগাঁ প্রতিনিধি: দিনব্যাপী নানা আয়োজন ও শ্রদ্ধা আর ভালোবাসার...

image

নারায়ণগঞ্জে ছাত্রদলের সাথে ছাত্র শিবিরের সংঘর্ষ,আহত-১০

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সরকারি তোলারা...

image

চিকিৎসার অর্থের অভাবে মৃত্যুর সঙ্গে লড়ছে মাদ্রাসা ছাত্রী ...

দিনাজপুর প্রতিনিধি : চিকিৎসার অর্থের অভাবে মৃত্যুর সঙ্গে প্র...

image

ঝিনাইদহে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নানা ...

  • company_logo