ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে ট্রাকের তলায় চাপা পড়ে জহুরুল ইসলাম (৫৮) নামের এক ভ্যানের আরোহি নিহত এবং ভ্যানের চালকসহ ২জন আহত হয়েছে। শুক্রবার বিকালে হতাহতের ওই ঘটনা ঘটেছে।
নিহত আরোহি জহিরুল ইসলাম (৫৮) বিরামপুরের ধানঘরা এলাকার আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, আঞ্চলিক মহাসড়কের বিরামপুরের কুঁচিয়া মোড় এলাকায় রিক্সাভ্যাকে বালুবাহী ট্রাকের ধাক্কা দেয়। এসময় ট্রাকের তলায় চাপা পড়ে রিক্সাভ্যান আরোহি জহুরুল ইসলাম দুর্ঘটনাস্হলে নিহত হয়েছে। আহত ভ্যান চালকসহ আরেক আরোহিকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিরামপুর থানার ইনচার্জ মোহাম্মদ মমতাজুল হক জানান, দুর্ঘটনাস্হলে একজন নিহত এবং ২ জন আহত হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়ক ও পরিবহন আইনে মামলার প্রক্রিয়া চালাচ্ছেন তারা।
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...
নওগাঁ প্রতিনিধি: দিনব্যাপী নানা আয়োজন ও শ্রদ্ধা আর ভালোবাসার...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সরকারি তোলারা...
দিনাজপুর প্রতিনিধি : চিকিৎসার অর্থের অভাবে মৃত্যুর সঙ্গে প্র...
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নানা ...

মন্তব্য (০)