• সমগ্র বাংলা

বিএনপির নেতার পূজামণ্ডপ পরিদর্শন ও আথিক অনুদান প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে  বিভিন্নএলাকার পূজামণ্ডপ ঘুরে দায়িত্বরত আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকদের সতর্কভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম স্বপন।

শুক্রবার  (১০ অক্টোবর)  সন্ধ্যায় উপজেলার  রাণীগঞ্জ, রমনা মডেল ও থানাহাট ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান কালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, দুর্বৃত্ত রয়েছে যারা দেশের মঙ্গল চায় না, বিশৃঙ্খলা চায়, দেশকে  অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলতে চায় তারা। কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করবে তারা।আমরা ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করেছি। যাতে কোনোভাবেই দুর্বৃত্তরা এই ধরনের সুযোগ না পায়। 

এ সময় রাণীগঞ্জ ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি বদরুল ইসলাম রান্জু, উপজেলা বিএনপি'র সাবেক প্রচার সম্পাদক চাঁন মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আইনুল হক,  উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শাহ আলম সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

image

দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান...

নওগাঁ প্রতিনিধি: দিনব্যাপী নানা আয়োজন ও শ্রদ্ধা আর ভালোবাসার...

image

নারায়ণগঞ্জে ছাত্রদলের সাথে ছাত্র শিবিরের সংঘর্ষ,আহত-১০

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সরকারি তোলারা...

image

চিকিৎসার অর্থের অভাবে মৃত্যুর সঙ্গে লড়ছে মাদ্রাসা ছাত্রী ...

দিনাজপুর প্রতিনিধি : চিকিৎসার অর্থের অভাবে মৃত্যুর সঙ্গে প্র...

image

ঝিনাইদহে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নানা ...

  • company_logo