• সমগ্র বাংলা

টেকনাফ নাফনদী থেকে ধরে নিয়ে যাওয়া ৫ জেলে ফেরত দিয়েছে আরাকান আর্মি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফের নাফনদীর শাহপরীরদ্বীপ মোহনা থেকে ধরে নিয়ে নিয়ে যাওয়া ৫ বাংলাদেশী জেলেকে বিজিবির মাধ্যমে ফেরত পাঠিয়েছে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা। (৯ অক্টোবর) 

বুধবার দুপুর দেড়টার দিকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়াস্থ বাংলাদেশ মিয়ানমার ট্রানজিট  জেটি ঘাট নিয়ে এদের দেশে ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।  

সোমবার দুপুরে এদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম।  

ফেরত আসা জেলেরা হলেন, শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২), আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (১৯), চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।  

ইউপি সদস্য আবদুস সালাম জানিয়েছিলেন, “ সোমবার ধরে নিয়ে গেলেও বিষয়টি জানাজানি হয়েছে মঙ্গলবার দুপুরে। জেলেদের পরিবারেরর সদস্যরা জানিয়েছে একটি নৌকা যোগে নাফনদীতে মাছ ধরতে নামলে এদের অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা মিয়ানমারের দিকে নিয়ে যান। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছিল। “ 

লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, বিষয়টি জানার পর মিয়ানমারের সাথে যোগাযোগ করা হয়। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে মিয়ানমারের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই এদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হয়েছিল।

“ পরে মিয়ানমারের ওই পারে সক্রিয় থাকা সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হলে বাংলাদেশি ৫ জেলেকে ফেরত দিতে সম্মত হন। “ 

বিজিবির এ কর্মকর্তা বলেন, “ আরাকান আর্মির সাথে আলোচনার পর বুধবার সকালে বিজিবির একটি প্রতিনিধিদল নাফনদীর শূন্যরেখা যায়। সেখানে আলোচনার পর ৫ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি। “

ফেরত আসা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান, লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ।  

মন্তব্য (০)





image

বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ফ...

image

পাবনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড্যাবের র‌্যালী

পাবনা প্রতিনিধিঃ পাবনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দ্বিতীয় বর...

image

গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে এনসিপি বয়কট শ্লোগান দ...

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে এনস...

image

ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি সর্বস্তরে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বি...

image

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

  • company_logo