• লিড নিউজ
  • সমগ্র বাংলা

বগুড়ার আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্টে আনিছুর রহমান (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত আনিছুর উপজেলার সদর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মৃত রজিব উদ্দিনের ছেলে।

মঙ্গলবার বিকেলে মুঠোফোনে তথ্যটি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। জানা যায়, মঙ্গলবার সকালে নিজ এলাকায় বৈদ্যুতিক খুঁটি থেকে একটি বাড়িতে সংযোগ দিচ্ছিলেন আনিছুর রহমান। এসময় অসাবধানতাবসত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।

মন্তব্য (০)





image

বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ফ...

image

পাবনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড্যাবের র‌্যালী

পাবনা প্রতিনিধিঃ পাবনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দ্বিতীয় বর...

image

গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে এনসিপি বয়কট শ্লোগান দ...

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে এনস...

image

ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি সর্বস্তরে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বি...

image

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

  • company_logo