• লিড নিউজ
  • স্বাস্থ্য

একদফা দাবিতে নড়াইলে নার্সদের ৫ ঘন্টা কর্মবিরতি পালন

  • Lead News
  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের ১ দফা দাবিতে নড়াইলে নার্সদের ৫ ঘন্টা কর্মবিরতি পালিত হয়েছে। সকাল ৯টা থেকে বেলা২টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করে।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ নড়াইল জেলা শাখার আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে কর্মবিরতি চলাকালে নড়াইল সদর হাসপাতাল চত্বরে তাদের দাবি বাস্তবায়নের অনুরোধ জানিয়ে বক্তব্য দেন সমন্বয়ক শাহিনুর খাতুন, নড়াইল নার্সিং কলেজের ইন্সট্রাক্টর শামীমা আক্তার, নড়াইল সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স পলি কুন্ডু, খাতুন মুজীদা খাতুন, বিউটি পারভীন, হেনা পারভীনসহ অনেকে। এর আগে গত ১ অক্টোবর থেকে ৩ঘন্টা কর্মবিরতি পালন করে। কয়েকদিন আন্দোলন স্থাগিত থাকার পর মঙ্গলবার থেকে পুনরায় কর্মবিরতি শুরু হয়েছে। দাবি মেনে নেয়া না হলে কর্মবিরতি অব্যাহত থাকবে বলে বক্তারা জানান। এদিকে নার্সদের কর্মবিরতির ফলে রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সকালে চিকিৎসকরা বিভিন্ন ওয়ার্ডের রোগীদের চিকিৎসা দিতে পারেনি। 

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo