• উদ্যোক্তা খবর

আদিবাসী সম্প্রদায়ের পাশে পাবনার সিংগা মানবকল্যাণ ট্রাস্ট

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ দৃষ্টি প্রতিবন্ধি, অসহায় প্রতিবন্ধি, হতদরিদ্রদের নিয়ে কাজ করা পাবনার অন্যতম দাতব্য প্রতিষ্ঠান ‘সিংগা মানবকল্যাণ ট্রাস্ট’ আদিবাসী সম্প্রদায়ের হতদরিদ্রদের পাশে সহায়তার হাত বাড়িয়েছে। 

সোমবার (০৭ অক্টোবর) বিকেলে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অবসরপ্রাপ্ত প্রফেসর মোহাম্মদ আবুল হোসেন পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামের আদিবাসী জনগোষ্ঠির মধ্যে অর্থ সহায়তা প্রদান করেন। 

  অর্থ বিতরণকালে সিংগা মানবকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর (অবঃ) মোহাম্মদ আবুল হোসেন বলেন, বাংলাদেশের আদিবাসীরা হলো এই জনপদের প্রাচীন বাসিন্দা। এরা বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছে। অতিদরিদ্র, অশিক্ষিত এবং তাদের সামাজিকতাও বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন। অধিকাংশই কৃষি কাজের উপর নির্ভরশীল। ছেলে-মেয়েদের লেখাপড়ার তেমন সুব্যবস্থা তারা করতে পারে না। দারিদ্রতা জনিত কারণে শিশুদেরকেও কৃষিকাজে লাগিয়ে দেয়। এছাড়াও পশুপালনও তাদের অন্যতম একটি পেশা। তারা চিকিৎসা সুবিধাও তেমন পায় না। ঠিক এসব কারণেই মানব কল্যাণ ট্রাস্ট তাদের পাশে দাঁড়িয়েছে। চেষ্টা করবে তাদের সন্তানদের লেখাপড়া করার জন্য সহায়তা প্রদানে। মেয়ে শিশুদের স্থায়ীভাবে একজন দায়িত্বশীলের মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করা হবে। উপরোক্ত চিকিৎসা সেবায় নজর দেওয়া হবে। আমরা তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা কল্পে কাজ করতে চাই। 

এছাড়া উপস্থিত ছিলেন মানব কল্যাণ ট্রাস্ট এর সহকারী প্রধান শিক্ষক বিশিষ্ট বক্তা ক্বারী মাওলানা আব্দুল মালেক, এলাকার বিশিষ্ট সমাজ সেবক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন, ডাঃ মুনসুর আলী, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, আব্দুর রাজ্জাক প্রমুখ।

এ সময় আদিবাসীদের পক্ষে নিতেন, জুগেষ্টি, প্রমোৎ মাহাতো, মালতি, জোস্না, অঞ্জলি, মিনজি, প্রসংগোমালা, গান্তজা, প্রমিলা, পদ্দেমনি, নিতাই, শান্ত প্রমুখ উপস্থিত ছিল। 

আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দারা দাবী জানান, আমরা এ অঞ্চলের বাসিন্দা হয়ে জীবন যাপন করলেও স্বাভাবিকভাবে জীবন জীবিকা নির্বাহে নানা বাধা। বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সরকারি বিশেষ নজরদারী খুবই প্রয়োজন। দৃষ্টি প্রতিবন্ধিদের নিয়ে কাজ করা সিংগা মানবকল্যাণ ট্রাস্ট আমাদের পাশে এসে সহায়তার হাত বাড়িয়েছে। এটা আমাদের জন্য ক্ষুদ্র প্রয়াসে অনেক বড় প্রাপ্তি।  

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo