• স্বাস্থ্য

টেকনাফ হ্নীলা আলিখালী IRC হাসপাতালে হামলা, ভাংচুর

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধিঃ টেকনাফের আলিখালী আইআরসি( IRC) হাসপাতালে হামলা, ভাংচুরের ঘটনা ঘটেছে। জানা যায় গত সোমবার  রাত ৮ টার দিকে স্থানীয় ওমর আলীর স্ত্রী জাহেদা বেগম (৫৫) মাথা ব্যথা সংক্রান্ত অসুস্থতা নিয়ে হাসপাতালে আসেন। হাসপাতালের কর্মরত ডাক্তার, নার্সগণ তাকে বিস্তারিত শুনে ওষুধ পত্র দিয়ে বিদায় দেন। কিন্তু তিনি (জাহেদা) বাড়িতে গিয়ে তার ছেলেদের বলেন তার সাথে ডাক্তার ভাল ব্যবহার করেননি। ফলে তিনি তার ছেলে জয়নাল, আবছার উদ্দিন, মাঈন উদ্দিনের নেতৃত্বে ৫০/৬০ জন লোক দা, বটি, লাঠিসোটা নিয়ে রাত ১০/১১ টার সময় হাসপাতালে ব্যাপক হামলা করে ফার্মেসির বাউন্ডারি গ্লাস বিভিন্ন যন্ত্রপাতি ভাংচুর করে। 

সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায় হাসপাতালের মেঝেতে ফার্মেসির কাচ পড়ে আছে। তাছাড়া বিভিন্ন ভাঙ্গা যন্ত্রপাতিও পড়ে আছে। ফলে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের কার্যক্রম চালু রাখতে ব্যর্থ হয়েছে।

অভিযোগকারী জাহেদা (৫৫) বলেন ডাক্তার সাহেব বাংলা ভাষায় কথা বলেছেন, আমার মনে হয়েছে তিনি আমার ব্যাপারে খারাপ মন্তব্য করেছেন। কিন্তু প্রত্যক্ষদর্শী মাধ্যমে জানতে পারি, ভাষাগত সমস্যার কারণে ভুল বুঝাবুঝি হয়েছে। আসলে ডিউটি ডাক্তার তার সাথে কোনপ্রকার খারাপ মন্তব্য করেননি। 

এ বিষয়টি নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মাধ্যমে সুরাহা করা হচ্ছে বলে জানা গেছে। 

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo