ফাইল ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিরোধপূর্ণ জমিতে বাঁশ কাটাতে বাধা দেওয়ায় পিতা পুত্রকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার ( ৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ঐ এলাকার বুলবুল আহমেদ (৬২) ও তার ছেলে হাসিবুল ইসলাম শান্ত (২৪)।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, হরিপুর ইউনিয়নের মস্তালীপুর মৌজার ১০২ নং খতিয়ানে ১ একর ৯৫ শতাংশ জমিতে রুহুল আমিন গং এর সাথে বুলবুল আহমেদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় ঐ জমির উপর বাঁশঝাড়ে রুহুল আমিন গং বাঁশ কাটতে গেলে বুলবুল আহমেদ বাধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রুহুল আমিন গং দেশীয় অস্ত্র দ্বারা বুলবুল আহমেদ ও তার ছেলে হাসিবুল ইসলাম কে বেধরক মারপিট করে ও দেশীয় অস্ত্র দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, "অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)