• সমগ্র বাংলা

খেলা দেখে বাড়ি ফিরার পথে পিকআপ ভ্যান থেকে পড়ে স্কুল শিক্ষার্থী নিহত 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ শিক্ষাপ্রতিষ্ঠানের  গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা চলছে। তারই ধারাবাহিকতায় কুমিল্লা জেলা বরুড়া উপজেলা আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ে খেলা চলছে উপজেলা মাঠে। 

আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী সাকিবুুল ইসলাম শামীম। সে খেলা দেখতে উপজেলা যায়। খেলা দেখে  বাড়ির উদ্দেশ্যে পিকআপ ভ্যানে উঠে বন্ধুদের সাথে। উপজেলা দেওড়া গ্রামের দাদা ভাই মার্কেটের মোড়ে এলে গাড়ি ঘুরানোর সময় সাকিবুল ইসলাম শামীম  ছিটকে পড়ে চাকার নিচে পড়ে যায়। সাথে সাথে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত্যু ঘোষণা করে।

নিহত সাকিবুল ইসলাম শামীম (১৩) বরুড়া উপজেলা আড্ডা গ্রামের আমিন বাড়ির জালাল মিয়ার ছেলে। 

 সোমবার (৭অক্টোবর) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার দেওড়া বাজারের দাদাভাই সুপার মার্কেট এর সামনে এই দুর্ঘটনা ঘটে।

আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াদুদ বলেন, আজ ৫১তম গ্রীষ্মকালীন খেলা ছিলো উপজেলা পরিষদ মাঠে। আমার স্কুল থেকেও ঐ খেলায় অংশগ্রহণ করতে কিছু ছাত্র যায়। আমি একজন শিক্ষক দিয়েছি ঐ ছাত্রদের প্রতিনিধি হিসেবে।

 সে হয়তো খেলা দেখতে গেছে। তার মৃত্যুর সংবাদ শুনে তার বাড়িতে ছুটে এসেছি।

 

 উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা বলেন, ঘটনাটি শুনেছি। আজকে আমাদের গ্রীষ্মকালীন খেলা ছিলো উপজেলায়। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলো। শুনেছি ছেলেটা খেলা দেখতে এসেছে। নিঃসন্দেহে এটা বেদনা দায়ক ঘটনা।

মন্তব্য (০)





image

বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ফ...

image

পাবনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড্যাবের র‌্যালী

পাবনা প্রতিনিধিঃ পাবনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দ্বিতীয় বর...

image

গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে এনসিপি বয়কট শ্লোগান দ...

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে এনস...

image

ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি সর্বস্তরে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বি...

image

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

  • company_logo