ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ শহরের কালিরবাজারের মসলা পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত সাড়ে এগারোটায় একটি প্লাস্টিকের দোকান থেকে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি প্লাস্টিকের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এতে আগুন দ্রুত আশেপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। পরে ফায়ার সার্ভিস খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৩৬টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।
ফায়ার সার্ভিস এর উপ-পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, আগুনের খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। এসময় ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ফ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দ্বিতীয় বর...
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে এনস...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বি...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

মন্তব্য (০)