• লিড নিউজ
  • সমগ্র বাংলা

বগুড়ায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে ২ বন্ধুর মৃত্যু, আহত ৫

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন। শনিবার দুপুরে উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা আলাদি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়লা আলাদি গ্রামের মাওলা বক্সের ছেলে জাহিদ হাসান ও খানপুর ইউনিয়নের আবু তালেবের ছেলে মোরসালিন। এছাড়াও আহত ৫ জন হলেন, রুস্তম আলী , জাকারিয়া, সিহাব, রাসেল ও মিরাজুল।

স্থানীয়রা জানান, গ্রামে বাঙালি নদী থেকে বালু উত্তোলন করে স্তূপ করে রাখা হয়েছে। বিকেলে ওই দুই শিক্ষার্থী তার সহপাঠীদের বালুর স্তূপের উপরে ফুটবল খেলছিল। হঠাৎ করেই ঝড় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। ঘরের উপর মনে হয় আগুন জ্বলছিল। পরে বাহিরে গিয়ে দেখি ঘটনাস্থলে দুইজন মৃত অবস্থায় পরে আছে। বাকিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ প্রসঙ্গে শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ইসলাম জানান, আইনি প্রক্রিয়া মেনে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

মন্তব্য (০)





image

বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ফ...

image

পাবনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড্যাবের র‌্যালী

পাবনা প্রতিনিধিঃ পাবনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দ্বিতীয় বর...

image

গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে এনসিপি বয়কট শ্লোগান দ...

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে এনস...

image

ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি সর্বস্তরে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বি...

image

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

  • company_logo