ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ “শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ চিলমারী শাখার আয়োজনে শনিবার সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে মুদাফৎথানা এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজের উপজেলা সমন্বয়ক মোঃ তসবিরুল হক রুমির সভাপতিত্বে চিলমারী প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, চিলমারী সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মোঃ নাজমুল হক,চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুর রহমান, সোনারী পাড়া মীম ছীন বালিকা দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক ও উপজেলা সমন্বয়ক (মিডিয়া) মোঃ নজরুল ইসলাম সাবু, শরিফেরহাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জিন্নাতুল ইসলাম, সিনিয়র শিক্ষক জগদিশ চন্দ্র প্রমুখ।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ফ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দ্বিতীয় বর...
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে এনস...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বি...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

মন্তব্য (০)