• সমগ্র বাংলা

বরুড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৫ জন

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে অন্তত ১৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিয়েছেন।  তাদের মধ্যে বেশিরভাগই শিশু বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা মুহিবুস সালাম খান।  

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত মোট ১৫ জন পাগলা কুকুরের কামড়ে আহত রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে। তাদের অনেকেই স্কুলগামী শিশু।  

বরুড়া উপজেলার শাকপুর ও ঝলম ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তারা আক্রান্ত হয়ে এসেছে। তাদের মধ্যে কুকুর কারো কারো শরীর থেকে মাংস পর্যন্ত তুলে নিয়েছে।  আহতদের জলাতঙ্কের টিকা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, শাকপুর ও ঝলম ইউনিয়নের কয়েকটি গ্রামে কয়েকটি পাগলা কুকুরের হিংস্রতা দিয়েছে। সকাল থেকেই এসব কুকুর বেশ কয়েকজনকে কামড় ও আঁচড় দিয়ে আহত করে। 

চিকিৎসকরা জানান, পাগলা কুকুরে কামড়ালে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিতে হবে। প্রয়োজনীয় ভ্যাকসিন বা ঔষুধ না নিলে বিপজ্জনক শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেবে। 

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুএমং মারমা মং জানান, খবর পেয়ে আমি সাথে সাথে স্থানীয় জনপ্রতিনিধির সাথে কথা বলেছি। পাগলা কুকুরগুলোকে আটকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলেছি।

 

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo