• উদ্যোক্তা খবর

সাতকানিয়ায় প্রবাসীদের অর্থায়নে রাস্তা সংস্কার

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সাতকানিয়া উপজেলা চরতী ইউনিয়নে দ্বীপ চরতী এলাকায় ছনাউল্লাহ ও মৌলভী পাড়া যুব উন্নয়ন সংগঠন এবং সমাজের যুবকদের শ্রমে ও প্রবাসীদের সহযোগীতায় রাস্তা সংস্কারে কাজ করা হয়েছে। গত কিছু দিন যাবৎ সংস্কারে কাজ চলছে।

উপজেলার দ্বীপ চরতী ১নং ওয়ার্ডের তিন টি রাস্তায় ৯১০ ফুট কাঁচা রাস্তা ইট সলিং করা করেন, এবং পুরাতন ২১শত ফুট রাস্তা রেফারিং করা হয়। বাকী ৫০০ফুটের কাচা রাস্তা ইট সলিং এর কাজ চলমান। এই কাজ গুলো করতে প্রায় ১০ লক্ষ টাকা খরচ হয়। 

রাস্তা সংস্কারে জন্য প্রবাসী মোস্তাক আহমেদ নূর কে প্রধান উপদেষ্টা করে তার সার্বিক তত্বাবধানে, শফিক, কাদের, আবদু রহিম, আব্বাস, ফরহাদ, ঈমন, শারফত, রাসেল, আজমত, হান্নান, মুস্তাফিজ,আবেদ,তুষাসহ স্থানীয়রা সর্বাত্মক সহযোগীতা করেন।

প্রবাসী মোস্তাক আহমেদ নূর বলেন, উন্নয়নবঞ্চিত এ রাস্তায় এলাকাবাসী নানা দুর্ভোগে পার করেন। এ রাস্তাটি সারাবছরই থাকে প্রায় চলাচল অনুপযোগী। এলাকার মানুষের দু:খ দুর্দশা লাঘবে  প্রবাসীরা সহযোগিতার হাত বাড়িয়েছেন। তাদের অর্থায়নে রাস্তায় কিছু অংশ ইট সলিং করা হয়েছে। ছনাউল্লাহ ও মৌলভী পাড়া যুবদের কে প্রাবসীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। 

স্থানীয়রা জানান, প্রবাসীদের এমন মহতি সহযোগিতায় অন্যান্য প্রবাসীরাও অনুপ্রাণিত হবেন। এছাড়াও বাকি রাস্তা সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রবাসীদের সহযোগিতা কামনা করেন এবং এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo