প্রতীকী ছবি
গোপালপুর প্রতিনিধি: দুইটি ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দড়িসয়া গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে ভ্যান চালক মো. বাবলু মিয়া(৫০) গুরুতর আহত হন, স্থানীয়রা উদ্ধার করে টাংগাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এঘটনায় নিহতের পিতা মো. বাদশা মিয়া বাদী হয়ে সড়ক পরিবহন আইনে, একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন গোপালপুর থানা পুলিশ।
জানা যায়, সোমবার বিকালে দড়িসয়া সুরুজের রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, এবিষয়ে সদর থানা থেকে একটি বেতার বার্তা পেয়েছি মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। আমরা একটি মামলা গ্রহণ করেছি । তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নিহতের নিকটাত্মীয় জানান, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরে মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে। এসময় নিহতের বাবা, স্ত্রী, দুই ছেলে এবং বোন জামাই উপস্থিত ছিলেন।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ফ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দ্বিতীয় বর...
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে এনস...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বি...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

মন্তব্য (০)