• সমগ্র বাংলা

পাবনায় নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনা বেড়ায় নদীতে নিখোঁজের একদিন পর সোহান হোসেন (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডুবুরী দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলার চাকলা পূর্বপাড়া গ্রামের কাগেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সোহান চাকলা পূর্বপাড়া গ্রামের আলহাজ্ব মোল্লার ছেলে।

বেড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তার নিজ বাড়ির পাশে কাকেশ্বরী নদীতে থাকা বাঁশের সাঁকো পাড় হওয়ার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয় সোহান। বেড়া ফায়ার সার্ভিস এর একটি দল ৫ ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করেও মরদেহের সন্ধান পায়নি। পরে রাতে বেড়া ফায়ার সার্ভিস রাজশাহী ডুবুরী দলকে খবর দেয়। মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস ও ডুবুরী দলের এক ঘন্টা যৌথ অভিযানে মরদেহটি উদ্ধার করে।

বেড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হালিম বলেন, আমরা সোমবার বিকেলে থেকে নদীতে নিখোঁজ যুবকের সন্ধানে কাজ করে তার সন্ধান পাইনি। একদিন পর রাজশাহী ডুবুরী দলের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করতে পেরেছি। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ফ...

image

পাবনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড্যাবের র‌্যালী

পাবনা প্রতিনিধিঃ পাবনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দ্বিতীয় বর...

image

গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে এনসিপি বয়কট শ্লোগান দ...

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে এনস...

image

ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি সর্বস্তরে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বি...

image

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

  • company_logo