• তথ্য ও প্রযুক্তি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ও শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সিএনআই

সাতক্ষীরা প্রতিনিধি: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টায় এ মেলা অনুষ্ঠিত হয়।  

বিজ্ঞান ও শিক্ষা উপকরণ মেলায় সহকারী শিক্ষক মো: জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো: মনজুরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মো: কাইফ হোসেন, শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মো: আবু সাঈদ, মোছা: পারভিন খাতুন, অভিভাবক মোছা: রোমানা পারভীন।

শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ও শিক্ষা উপকরণ মেলার মাধ্যমে শিশুদের মেধার বিকাশ ও বিদ্যালয়ের প্রতি আগ্রহের নতুন জায়গা তৈরি করবে। ব্যতিক্রম এই আয়োজনে শিক্ষার্থীরা উৎফুল্লভাবে বিভিন্ন উপকরণ নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে হাজির হন। শিক্ষার্থীদের পাশাপাশি এই আয়োজনকে আরো প্রাণবন্ত করে তোলেন শিক্ষার্থীদের মায়েরা।

প্রথম শ্রেণীর শিক্ষার্থী রাদ এর মাতা মোছা: স্মৃতি খাতুন জানান, এই ধরনের আয়োজন আমাদের সন্তানদের পাশাপাশি অভিভাবকদেরকেও অনুপ্রানিত করে। একই সাথে রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান।

বিজ্ঞান ও শিক্ষা উপকরণ মেলায় উপস্থিত ছিলেন শিক্ষক মো: ইকরামুল কবির, মোছা: শারমিনা আক্তার, মোছা: শাহানাজ পারভীন, মোছা: জেসমিন নাহার, সাবেক শিক্ষার্থী আসজাদুল হক আকিব, বিদ্যালয়ের সকল শিক্ষার্থী সহ অন্যান্য অভিভাবকরা।

মন্তব্য (০)





image

কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটার নতুন পদক্ষেপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে ...

image

আবারও টিকটক ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আব...

image

আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপের সাহায্যে সকালের ব্যস্ততা কমানো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...

image

ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...

image

ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্য...

  • company_logo