• উদ্যোক্তা খবর

শিবচরে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি উদ্বোধন

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

মাদারীপুর প্রতিনিধিঃ “আলোকিত মানুষ চাই”- এ শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের শিবচর উপজেলায় বিশ্বসাহিত্য কেন্দ্র ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার বইপড়া কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে একাদশ শ্রেণির ২৩ তম ব্যাচের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। 

বিশ্বসাহিত্য কেন্দ্র, কলেজ শাখার সংগঠক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এখলাছ উদ্দিন চুন্নুসহ কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে সহকারী অধ্যাপক এখলাছ উদ্দিন চুন্নু বলেন, যারা বই পড়েন তারা আগামীতে দেশের উন্নয়নে যথার্থ পদক্ষেপ নেয়ার লক্ষ্য খুঁজে পান। বই পড়ার মাধ্যমে আমাদের আত্মার উন্নয়ন হয়, জ্ঞানের পরিধি এবং কল্পনাশক্তি বাড়ে। তাই জ্ঞানসমৃদ্ধ আলোকিত সমাজ গঠনে বই পড়ার অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo