• লিড নিউজ
  • সমগ্র বাংলা

দিনাজপুরের সাবেক এমপি ফিজারের ইন্তেকাল

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর ( ফুলবাড়ী- পাবর্তীপুর) ৫ আসনের ৮ বারের মত অপরাজিত সংসদ সদস্য পরপর ৩টি মন্ত্রণালয়ে দ্বায়িত্ব পালনকারি সাবেক মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার আজ রবিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দুই কন্যা সন্তানের জনক।

দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ জটিল রোগে ভুগছিলেন। ঢাকাস্থ ধানমন্ডি ল্যাব এইড ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় আজ রবিবার রাত ৮ টায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

দিনাজপুর ( ফুলবাড়ী- পাবর্তীপুর) ৫ আসনে ১৯৮৬ সাল থেকে টানা ৮ম বারের মত অপরাজিত এমপি ছিলেন এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার । আওয়ামী সরকার আমলে বন ও পরিবেশ মন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী এবং প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেছেন।সর্বশেষ তিনি আইন ও বিচার বিষয়ক সংসদীয় কমিটিতে সভাপতির দ্বায়িত্ব পালন করেছেন।

আইন পেশার পাশাপাশি তিনি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের জেলা কমিটিতে সাধারন সম্পাদক এবং মৃত্যুর আগ পর্যন্ত সভাপতির দ্বায়িত্ব পালন করেছেন।

আগামীকাল ৩০ সেপ্টেম্বর সোমবার পার্বতীপুর আদর্শ কলেজ মাঠে সকাল সাড়ে ১০টায় প্রথম দফায় এবং ফুলবাড়ি সরকারী কলেজ মাঠে সকাল সাড়ে ১১টায় দ্বিতীয় দফায় এবং রুদ্রানি ঈদগাঁ ময়দানে দুপুর সাড়ে ১২টায় তৃতীয় দফায় নামাজে জানাজা শেষে বাদ জোহর  তাকে গ্রামের বাড়ী জামগ্রাম পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা  হবে বলে জানা গেছে।

মন্তব্য (০)





image

ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চিতে জাতীয় ঐক্যমত প্রয়োজন...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চি...

image

রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টি : পাহাড়ধসে বসতঘর চাপায় প্রা...

কক্সবাজার প্রতিনিধি : টানা ভারী বৃষ্টিতে উখিয়ার রোহিঙ্গ...

image

চুয়াডাঙ্গায় স্থানীয় শহীদ দিবস পালিত: নাটুদাহের আটকবরে আট ...

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বিনম্...

image

গাজীপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নি...

গাজীপুর প্রতিনিধি: চিকিৎসাসেবা যখন অনেকের জন্য ব্যয়বহুল কিংবা সহজে নাগালের বা...

image

বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ফ...

  • company_logo