ছবিঃ সিএনআই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় দূর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেছেন রহনপুর ব্যাটালিয়ন ৫৯বিজির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া।
আজ শনিবার সকালে সোনামসজিদ সীমান্তের বালিয়াদিঘী দূর্গা মন্দির প্রাঙ্গণে শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী হরেন সাহা।
এসময় বিজিবি অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, দূর্গাপূজাকে কেন্দ্র করে যেন সীমান্ত পেরিয়ে মাদক না আসে সেজন্য বিজিবিসহ সকলকে সজাগ থাকতে হবে। পাশাপাশি সীমান্তে অবৈধ অনুপ্রবেশরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, এই পূজাকে কেন্দ্র করে কেউ যেন কোন অপতৎপরতা ও বিশৃঙ্খলা চালাতে না পারে সেজন্য বিজিবি তৎপর রয়েছে। পরিদর্শন শেষে মন্দির কমিটির নিকট আর্থিক সহায়তা প্রদান করেন মন্দির কতৃপক্ষের নিকট
নিউজ ডেস্কঃ দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সর...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) অভি...
নিউজ ডেস্কঃ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে উপজেলা নির্বা...
নিউজ ডেস্কঃ ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বি...
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে...

মন্তব্য (০)