ছবিঃ সিএনআই
গোপালপুর প্রতিনিধিঃ ইসলাম ধর্ম ও নবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য কটুক্তি করার প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে কওমি ওলামা পরিষদের ও ইমাম মোয়াজ্জিনের পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
(২৭ সেপ্টেম্বর) শুক্রবারে জুমার নামাজের শেষে গোপালপুর গোহাটি মসজিদ এর সামনে থেকে গোপালপুরে কওমি ওলামা পরিষদের ও ইমাম মোয়াজ্জিনের পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলটি বিভিন্ন স্লোগানের মুখরিত হয়, বিক্ষোভ মিছিলটি গোপালপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে গিয়ে প্রতিবাদ সভার মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সভাপতি মুফতি নাজির সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, পৌর ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আব্দুল হান্নান, ইমাম ও মুয়াজ্জিন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নুরুল্লাহ, দক্ষিণ গোপালপুর মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রাজ্জাক, ইমাম ও মুয়াজ্জিন পরিষদের কোষাধ্যক্ষ হাফেজ নুরুদ্দিন, মারকাজুল উলুম মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক, এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন বৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
বগুড়া প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জ...

মন্তব্য (০)