ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে হারিকেন হেলেনের আঘাতে অন্তত ৪৩ জনের প্রাণহানি হয়েছে। এতে সেখানের লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। নৌকা, হেলিকপ্টার ও বড় গাড়ির সাহায্যে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।
ফ্লোরিডার বিগ বেন্ডে আঘাত হানে শক্তিশালী হারিকেন হেলেন। এরপর এটি জর্জিয়া ও ক্যারোলিনার দিকে চলে যায়। গত বৃহস্পতিবার হ্যালেন ফ্লোরিডায় প্রথম আঘাত হানে।
বীমাকারী ও আর্থিক প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ঝড়ের কারণে ক্ষয়ক্ষতি বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
শুক্রবার অনেক বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে যায়। যদিও এরই মধ্যে হারিকেনটি দুর্বল হয়েছে। তবে ঝোড়ো বাতাস, বন্যা ও টর্নেডো অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, এটি একটি চার ক্যাটাগরির ঝড় ছিল।বৃহস্পতিবার রাতে উপকূলে আঘাত হানে এবং ছয় ঘন্টা ধরে হারিকেন ছিল।
ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) তথ্য অনুযায়ী, হেলেনের প্রভাবে ফ্লোরিডা উপকূলের কোথাও কোথাও ১৫ ফুটের বেশি উঁচু জলোচ্ছ্বাস হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফ...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনার প্রভা...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে গত কয়েকেদিন শান্ত থাকার পর আজ আবার...
নিউজ ডেস্ক : ইরান-সমর্থিত সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর...
নিউজ ডেস্ক : আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখত...

মন্তব্য (০)