• সমগ্র বাংলা

ভারতে পালানোর সময় দুই ছাত্রলীগ নেতা নওগাঁর শ্রীঘরে

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি: ভারতে পালানোর সময় নওগাঁর মহাদেবপুরে আটক আব্দুল্লাহ আল আহসান (২৪) নামের চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতাসহ জেলার মান্দা উপজেলার মেহরাব হোসেন মিষ্টার (৩২) নামে অপর এক ছাত্রলীগ নেতাকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন দুই থানার অফিসার ইনচার্জ।

আটককৃত আব্দুল্লাহ আল আহসান চট্রগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে ও চান্দগাঁও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপিতি। আটক অপর ছাত্রলীগ নেতা মিস্টার মান্দা উপজেলার পরানপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও পরানপুর গ্রামের মৃত আব্দুল মান্নান ওরফে আবুলের ছেলে।

থানা সূত্রে জানা যায়, আওয়ামীলীগ সরকারের পতনের পর তার নামে চান্দগাঁও থানায় তার নামে ৩টি মামলা হয়েছে। মামলার ভয়ে সে নওগাঁর ধামইরহাটথানার সীমান্ত দিয়ে পালানোর জন্য মহাদেবপুর থানার এক এজেন্টের সাথে চুক্তি করে। এই তথ্যটি বিজিবি ক্যাম্পের সদস্যরা পাওয়ার পর প্রথমে সেই এজেন্টকে জিম্মায় নেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার হাতুর ইউপির দেওপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

অপরদিকে গত ১৬সেপ্টেম্বর বিকেলে উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামে ছোট বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরে ওইদিন সন্ধ্যায় পার্শ্ববর্তী ফেটগ্রামের প্রতিপক্ষের লোকজনের সঙ্গে বাকবিতন্ডার একপার্যায়ে অভিযুক্ত মিষ্টার গংয়ের মারপিটে ৮জন গুরুতর আহত হন। ওই ঘটনায় ভ‚ক্তভোগী রিয়াজ উদ্দিন শাহ বাদী হয়ে ১২ জনকে আসামি করে মান্দা থানায় একটি মামলা দায়ের করেন। এর আগেও তার বিরুদ্ধে পরানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় একাধিক ব্যক্তির নিকট চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। সত্যতা নিশ্চিত করে তাদের দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাসমত আলী ও মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান।

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo