• শিশু সংবাদ

সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

  • শিশু সংবাদ

প্রতীকী ছবি

 

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম মোঃ আরাজ বিন আরিফ (৩) (২৪ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুতুব পাড়ায় এ ঘটনা ঘটে।

শিশু আরাজ পশ্চিম ঢেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইছমতি আলী নগর এলাকার সোনা জানি বাপের বাড়ির মোহাম্মদ আরিফুল ইসলামের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ইছামতি আলীনগরের সোনা জানি বাপের বাড়ির মোঃ আরিফুল ইসলামের পুত্র আরাজ মঙ্গলবার বিকালে তার মায়ের সাথে সোনাকানিয়া ইউনিয়নের মির্জারখীল কুতুব পাড়ায় নানার বাড়িতে বেড়াতে যায়।

দুপুরে নানার বাড়ি উঠানে খেলা করছিল আরাজ। এসময় সবার অগোচরে শিশু আরাজ পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে বাড়ির উঠানে শিশু আরাজকে না দেখে সবাই চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পুকুর থেকে আরাজকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo