প্রতীকী ছবি
পঞ্চগড় প্রতিনিধি: আটোয়ারী উপজেলায় মাঠে ঘাস কেটে ফেরার পথে বজ্রপাতে পখিন চন্দ্র বর্মন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত পখিন চন্দ্র বর্মন একই গ্রামের ধীরেন চন্দ্র বর্মনের ছেলে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধায় আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের ঝাকুয়া পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গরু- ছাগলের জন্য বিকেলের পর মাঠে ঘাস কাটতে যায় পখিন। হঠাৎ আকাশ থেকে বৃষ্টি নামলে সন্ধা ৬টার দিকে ঘাস নিয়ে বাড়ির পথে রওনা হয় সে। এক সময় বাড়ির কাছে পৌছালে তার উপর বজ্রপাত ঘটে। এতে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিঞা বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
বগুড়া প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জ...

মন্তব্য (০)