• লিড নিউজ
  • বিনোদন

প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়ার আঙুলে অভিষেকের পরানো বিয়ের আংটি!

  • Lead News
  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন নতুন নয়। বেশ কিছু দিন ধরে বিষয়টি আরও বড় করে মিডিয়াতে এসেছে।

তবে প্যারিস ফ্যাশন উইকে গিয়ে এই জল্পনা উড়িয়ে দিলেন অভিনেত্রী।

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে মেয়ে আরাধ্যকে নিয়ে দুবাই গিয়েছিলেন ঐশ্বরিয়া। সেখানে তার হাতে বিয়ের আংটি দেখা না যাওয়ায় বিচ্ছেদ গুঞ্জনের আগুনের ঘি পড়েছিল।

তবে প্যারিস ফ্যাশন উইকে সেই আগুনে পানি ঢেলে দিলেন অভিনেত্রী। ঐশ্বরিয়ার আঙুলে দেখা গেল অভিষেকের পরানো বিয়ের আংটিটি।

প্যারিস ফ্যাশন উইকে বোল্ড রেড লিপস্টিকে দেখা গেছে অভিনেত্রীকে। বিশাল একটি ভেইল ছিল ঐশ্বরিয়ার পোশাকে। প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে প্যারিস ফ্যাশন উইকে অংশ নিয়েছেন তিনি।

গেল এক বছর ধরে শোনা যাচ্ছে অভিষেক-ঐশ্বরিয়া নাকি এক সঙ্গে থাকছেন না। বিভিন্ন ইভেন্টে আলাদাই দেখা যাচ্ছে তাদের। বিচ্ছেদের খবর সামনে আনতে চাইছেন না, মেয়ের কথা ভেবেই। এমন সময় অভিনেত্রীর আঙুলে আংটি দেখে স্বস্তিতে এই জুটির ভক্তরা।

২০০৭ সালে অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ে হয়। বচ্চন পরিবারের পুত্রবধূ হন অভিনেত্রী। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বরিয়ার ঘর আলো জন্ম হয় মেয়ে আরাধ্যর।

মন্তব্য (০)





image

‎পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিল...

১

বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্&zwnj...

image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

২

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

৩

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৪

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৫

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

  • company_logo