• সমগ্র বাংলা

চাটমোহরে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ বেসরকারি শিক্ষকদের চাকুরী জাতীয়করণ, বদলীর সুযোগ, আলাদা পে কমিশন গঠন, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে শিক্ষা সংস্কার কমিশন গঠন, সরকারি ও বেসরকারি শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরনসহ আরো বেশ কিছু দাবীতে পাবনার চাটমোহরে মানববন্ধন করেছে বেসরকারি মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা পরিবার। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় চাটমোহর উপজেলা পরিষদ গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এম. এ. মাহমুদ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এম. এ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বাঙ্গাল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোরাব আলী, কুয়াবাসী মাদ্রাসার সুপার আব্দুল হাকিম, কাটাখালী মাদ্রাসার সুপার নাসির উদ্দিন, চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র, বরদানগর আব্বাসিয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুল ইসলাম, মাওলানা মহসিন, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। 

বক্তারা বেসরকারি শিক্ষকদের মাসে ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা, ২৫ শতাংশ উৎসব ভাতাসহ অন্যান্য ক্ষেত্রে ব্যাপক বৈষম্যের কথা তুলে ধরে বৈষম্য দূরীকরণ ও চাকুরী জাতীয়করণের জোড় দাবী জানান। 

এসময় চাটমোহরের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।   

দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন শেষে শিক্ষকগণ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রেরণ করেন।

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo