ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সাভার বাজার ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটে উদ্যোগে গ্রাহকসেবা মাস উপলক্ষে গ্রাহকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সাভার বাজার ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক কালামপুর শাখার শাখা প্রধান মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে ও কালামপুর শাখার অফিসার মো: শহীদুল্লাহ মিঞার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের এসভিপি ঢাকা নর্থ জোন মো: জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সাটুরিয়া উপজেলা আমীর মাওলানা আবু সাঈদ বিএসসি, বরাইদ ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুছ ছাত্তার, এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী মোঃ আতোয়ার হোসেনসহ প্রমুখ।
এ সময় ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
বগুড়া প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জ...

মন্তব্য (০)